শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়টিকার বুস্টার ডোজ বানাবে মডার্না
spot_img
spot_img

টিকার বুস্টার ডোজ বানাবে মডার্না

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: করোনা নতুন ধরন মোকাবিলায় টিকার বুস্টার ডোজ তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। স্থানীয় সময় শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন ঘোষণা আসে। খবর এএফপির।

করোনার নতুন ধরনটি গত বৃহস্পতিবার প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। দেশটি ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল, হংকং ও বেলজিয়ামে ধরনটিতে সংক্রমিত রোগীর সন্ধান মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন এ ধরনটির নাম দিয়েছে ‘ওমিক্রন’। শুক্রবারেই এক জরুরি বৈঠক শেষে ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে সংস্থাটি।

মডার্না বলছে, করোনার ওমিক্রন ধরনকে মোকাবিলায় তিনটি উপায় নিয়ে কাজ করছে তারা। এরই একটি হলো টিকার বুস্টার ডোজ তৈরি। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রচলিত টিকার ডোজ উচ্চ মাত্রায় দেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে।

মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফান ব্যানসেল বলেন, ‘ওমিক্রন ধরনের জিনগত রূপান্তর বেশ উদ্বেগের। ধরনটি মোকাবিলায় কার্যকর উপায় বের করতে আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি।’

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সামনে আসা নানা প্রমাণে করোনা মহামারি মারাত্মক দিকে মোড় নেওয়ার আভাস মিলছে। ওমিক্রনের মাধ্যমে করোনার সংক্রমণ নতুন করে বিস্তারের আশঙ্কা দেখা দিচ্ছে।

করোনার নতুন ধরন শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে। আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশ থেকে ফ্লাইট চলাচলের ওপর জরুরিভিত্তিতে নিষেধাজ্ঞা এনেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। এর পরপরই একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও কানাডা। আফ্রিকার ছয়টি দেশ থেকে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যও।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments