সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদটি-ওয়ান কার্যকর করতে বিএসইসির উদ্যোগ
spot_img

টি-ওয়ান কার্যকর করতে বিএসইসির উদ্যোগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির শেয়ার ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির আওতায় লেনদেন হয় সেগুলোর ট্রেডিংয়ের সেটেলমেন্ট সাইকেল সময় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে টি-২ এর পরিবর্তে টি-১ কার্যকর করতে উভয় স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলের কাছে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসির সহকারী পরিচালক এসকে.মো: লুৎফুল কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ৫ জুন ২০২২ তারিখে পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিকিউরিটিজ মার্কেট এবং বিনিয়োগকারীদের স্বার্থে সেটেলমেন্ট সাইকেল টি-২ এর পরিবর্তে টি-১ কার্যকর করার উদ্যোগ নিয়েছে। আর এই সেটেলমেন্ট সাইকেল বাস্তবায়নে আগামী ৭ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত পরিকল্পনা, আনুষঙ্গিক নিয়ম-কানুন ইত্যাদি প্রস্তাব ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড কমিশন বরাবর পাঠাবে। পরবর্তীতে সেটেলমেন্ট সাইকেল কার্যকর করতে বিএসইসি নির্দেশনা দেবে বলে জানা গেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!