সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনটোকিওতে পুরস্কৃত ঢাকার ‘নীলপদ্ম’
spot_img
spot_img

টোকিওতে পুরস্কৃত ঢাকার ‘নীলপদ্ম’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫-এ সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতে নিয়েছে রুনা খান অভিনীত ‘নীলপদ্ম’।

পুরস্কার প্রাপ্তির পর এই সিনেমার নির্মাতা তৌফিক এলাহি গণমাধ্যমকে বলেন, “টোকিও লিফট অব ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিলো। জুরিরা সিনেমাটিকে নানানভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম। কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটা ভাবিনি।

তিনি আরও বলেন, নীলপদ্ম’ আমার গবেষণাধর্মী নির্মাণ। কর্তৃপক্ষ আমাকে ইমেইল যোগে আগেই বিষয়টি জানিয়েছেন কিন্তু ইমেইল চেক করতে দেরি হলো বলে বিষয়টি এখন জানাতে পারছি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এটি শুধু আমার একার প্রাপ্তি নয়, এই ছবির আর্টিস্ট, কলাকুশলী এবং ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।

বলা প্রয়োজন, এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। ২০২৩ সালের জানুয়ারিতে ‘নীলপদ্ম’র শুটিং ইউনিটে ঢুকেছিলেন তিনি।

সিনেমাটি নিয়ে এর আগে এই অভিনেত্রী বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘জানুয়ারির দিকে, শীতের সময়। সেই প্রথম রাজবাড়ী জেলার বিখ্যাত দৌলতদিয়ায় যাই। টানা তিন দিন ছিলাম ওখানে। জীবনে প্রথম গেলাম সেখানে। নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। যে অভিজ্ঞতা মানুষ হিসেবে অসম্ভব সমৃদ্ধ ও সুন্দর।

উল্লেখ্য, ‘নীলপদ্ম’ সিনেমায় রুনা খান ছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।

এটাও বলা প্রয়োজন, দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘নীলপদ্ম’র। এছাড়া চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হয় ছবিটি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments