রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনট্রাফিক আইন ভঙ্গ: জরিমানা দিলেন থালাপাতি
spot_img
spot_img

ট্রাফিক আইন ভঙ্গ: জরিমানা দিলেন থালাপাতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে পা রেখেছেন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। প্রতিষ্ঠা করেছেন ‘বিজয় মক্কাল ইয়াক্কম’ নামে নিজের দল। শোনা যাচ্ছে, ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতিও নিচ্ছেন তামিল এই হিরো।

সম্প্রতি একাধিক বার ট্রাফিক আইন ভাঙার জন্য পুলিশের হাতেও পড়তে হয়েছে থালাপাতিকে। তবে মাত্র পাঁচশত টাকা জরিমানা দিয়েই ছাড়াও পেয়েছেন তিনি।

এক প্রতিবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি চেন্নাইয়ে থালাপাতি বিজয়ের দলের একটি বৈঠক সেরে গাড়িতে ফেরার পথে একাধিক বার ট্রাফিক সিগন্যাল ভাঙেন। এদিকে প্রিয় তারকাকে দেখতে পেয়ে তার পিছু নিয়েছিল কিছু ভক্তের দল। তাদের এড়িয়ে এগিয়ে যাওয়ার জন্যই ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা করেননি বিজয়। তবে একাধিক বার ট্রাফিক আইন ভাঙার জন্য পুলিশের হাতে পড়তে হয়েছে তাকে। কিন্তু তারকা বলে ছাড় না পেলেও মাত্র ৫০০ টাকা জরিমানা দিতে হয়েছে অভিনেতাকে।

থালাপাতি বিজয়কে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’-এ একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত তা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফ থেকে।

এই অভিনেতা রাজনীতির পাশাপাশি লোকেশ কনগরাজের ‘লিয়ো’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে থালাপাতি বিজয়ের নতুন সিনেমা ‘লিয়ো’। এতে একটি বিশেষ চরিত্রে নাকি দেখা যেতে চলেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকেও। এছাড়া আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments