ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২৭ আগস্ট পত্রের মাধ্যমে বিএসইসি ‘ডমিনেজ স্টিলের বিল্ডিং সিস্টেমস লিমিটেডএর উদ্যোক্তা/পরিচালকদের মালিকানাধীন ৩ কোটি ৭ লাখ ৮০ হাজারটি সাধারণ শেয়ার ‘আকিজ রিসোর্সেস লিমিটেড’, ‘শেখ জসিম উদ্দিন’ এবং ‘ফারিয়া হোসেন’-এর কাছে হস্তান্তরের অনুমোদন প্রদান করেছে।
সিডিবিএল এর উপ-আইন ১১.৬ অনুযায়ী ট্রেডিং সিস্টেমের বাইরে একটি ম্যাচড ট্রানজ্যাকশন হিসেবে এই হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে এবং লেনদেনটি সম্পন্ন হওয়ার পর কোম্পানি হস্তান্তরের বিষয়টি অবহিত করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments