ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাইনুল হাসান সোহেল চিফ এবং একলাছ হককে ডেপুটি চিফ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দৈনিক ইনকিলাব ইউনিট পুনর্গঠন করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) ইনকিলাব ভবনের বার্তা কক্ষে আয়োজিত সভায় ইউনিট পুনর্গঠন করা হয়।
এর আগে ইউনিট চিফ কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে এবং মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় ইউনিট পুনর্গঠন সভা শুরু হয়।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী সাংবাদিকদের ফোরাম নেতা ইনকিলাবের সহকারী সম্পাদক মুনশী আব্দুল মান্নান, বার্তা সম্পাদক মুহাম্মদ সানাউল্লাহ, ডিইউজের সহ-সভাপতি ও বিশেষ সংবাদদাতা রফিক মুহাম্মদ, বিশেষ সংবাদদাতা সাখাওয়াত হোসেন, ফটো সাংবাদিক এস এ মাসুম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিটি এডিটর স্টালিন সরকার, স্পোর্টস ইনচার্জ মো. আতাউর রহমান, স্টাফ রিপোর্টার হাসান-উজ-জামান, স্টাফ রিপোর্টার একলাছ হক, মফস্বল সম্পাদক আলম শামস, এডিটরিয়াল এ্যাসিসট্যান্ট সৈয়দ ইবনে রহমত, সহ-সম্পাদক ইউসুফ মাহমুদ প্রমুখ।
সভায় দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ এম এ মান্নান (রহ.), তার সহধর্মিনী মোসাম্মৎ হোসনে আরা বেগম ছাড়াও ইনকিলাবের সাথে সংশ্লিষ্ট যারা ইন্তেকাল করেছেন তাদের রূহের মাগফিরাত এবং ইনকিলাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা
























Recent Comments