রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ডিএমপির দুই গুরুত্বপূর্ণ বিভাগে রদবদল
spot_img
spot_img

ডিএমপির দুই গুরুত্বপূর্ণ বিভাগে রদবদল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ ও সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের দুই উপপুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে।

গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে উপপুলিশ কমিশনারের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার সাজেদুর রহমানকে ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন জানিয়ে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় আদেশে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments