ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বিনা কারণেই অস্বাভাবিক বাড়ছে বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনোরকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
কোম্পানিটির গত ২৬ নভেম্বর, ২০২৪ তারিখে শেয়ার দর ছিল ১৬ টাকা ৪০ পয়সা। এদিকে ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকা ১০ পয়সা উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments