শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে
spot_img
spot_img

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ সেপ্টেম্বর দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। শেয়ার দর বৃদ্ধি পেলেও আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। তবে ইতিবাচক অবস্থায় রয়েছে সিএসই’র লেনদেন। দিনশেষে ডিএসইতে ৪৭.৩৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৬৫.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৪০.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৫১.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮৩.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৭.৩৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৭০ কোটি ১০ লাখ ৬২ হাজার ৩৬৯ শেয়ার ৩ লাখ ৭৯ হাজার ৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার টাকা।

গতকাল ৬ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ৭৫.৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫৩৬.০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৫৪৬.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৪টির, কমে ১৮৪টির এবং অপরিবর্তিত রয় ৩০টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪১.৮৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬৯ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার ৪৮৫ শেয়ার ৩ লাখ ৬৭ হাজার ৪০২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯০১ কোটি ৫২ লাখ ৬৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন ‍কমেছে ৩৫ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৪ শতাংশ বা ১৭৩.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৮৩৫.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৪ কোটি ১৬ লাখ ৪২ হাজার ১৯৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৩১৫ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১৬ কোটি ৫৬ লাখ ৫২ হাজার ৮৮২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments