বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসইর নতুন এমডি এটিএম তারিকুজ্জামান
spot_img
spot_img

ডিএসইর নতুন এমডি এটিএম তারিকুজ্জামান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান। তিনি বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ মঙ্গলবার ৮ আগস্ট, ২০২৩ তারিখ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তার নিয়োগ অনুমোদন করেছেন।বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইতে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য ডিএসই বিজ্ঞাপন দিলে ২৩ জন আবেদন করেন। ডিএসইর এনআরসি এদের মধ্য থেকে ৬ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। পর্ষদ ওই তালিকা থেকে তিনজনের নাম চূড়ান্তভাবে সুপারিশ করে।

গত রোববার ডিএসইর পরিচালনা পরিষদ সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য তিনজন প্রার্থীর একটি প্যানেল চূড়ান্ত করে। এই প্রার্থীরা হচ্ছেন- বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক (ইডি) এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান এবং ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম. নাসের।

সোমবার এই তালিকা বিএসইসিতে পাঠানো হলে কমিশন তালিকা থেকে এমডি হিসেবে এটিএম তারিকুজ্জামানকে বেছে নেয়।

উল্লেখ্য, আজ অনুষ্ঠিত কমিশনের ৮৭৯তম সভায় তার নিয়োগ অনুমোদন করা হয়েছে। আজই বিষয়টি জানিয়ে ডিএসইর চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে বিএসইসি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments