ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ১০ কোম্পানি শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানিগুলোতে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স।
তথ্য মতে, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
এরমধ্যে সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে গত ৫ মে জানানো হয়েছে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে ৩ মে।
আর গত ২২ মে জানানো হয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স ও গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের পক্ষ থেকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments