ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের মহাধ্বসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনেক সিদ্ধান্ত ভুল ছিল দাবিকরে বিএসইসিতে অভিযোগ পত্র দাখিল করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

আজ ২৫ আগস্ট ঐক্য পরিষদের সভাপতি এ.কে.এম মিজান উর রশিদ চৌধুরী ও সাধারণ সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এ সংক্রান্ত অভিযোগ পত্র বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পুঁজিবাজারে যে মহাধ্বস নেমে এসেছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জ এর অনেক ভুল সিদ্ধান্ত সেই ধ্বসকে আরো ত্বরান্বিত করেছিল। নতুন কমিশন গঠিত হওয়ার পর বিএসইসির ইতিবাচক সিদ্ধান্তে বাজারে আস্থা ফিরতে শুরু করেছে। কিন্তু সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ এর আপডেট করা নতুন ভার্সনটি সাধারন বিনিয়োগকারীদের বুঝতে সমস্যা হচ্ছে। এতে লেনদেনের উপর বিরূপ প্রভাব পড়েছে এবং সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই প্যান্ডেমিক এর সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেড করার স্বার্থে অনেক বিনিয়োগকারী মোবাইলে ট্রেড করে থাকেন। কিন্তু নতুন ওয়েবসাইটটি মার্কেটের গতি মন্থর করে দিয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, ইদানিং ডিএসই এর কিছু অনাকাঙ্খিত হুটহাট সিদ্ধান্ত বাজারের গতিকে প্রভাবিত করছে। কোন আলোচনা ছাড়াই হঠাৎ ডিএসই এর মোবাইল ট্রেডিংয়ের চার্জ ধার্য্য করে আবার তা বাদ দেওয়া এবং কোন ট্রায়াল না করে হুট করে ডি.এস.ই এর ওয়েবসাইট পরিবর্তন করা দুঃখজনক। এতে করে ডি.এস.ই এর পেশাদায়িত্বের উপরই প্রশ্ন উঠেছে। এর আগেও ডি.এস.ই হুট করে কতকগুলো কোম্পানীকে ডি.লিষ্টিং-এর সিদ্ধান্ত নেওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়ে এবং বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। যার দায় ডিএসই এড়াতে পারে না। ডি.এস.ই এর ওয়েবসাইটের যে সমস্যা, তা দূর করে বিনিয়োগকারীরা যাতে স্বস্তিতে ট্রেড করতে পারেন সেই জন্য মোবাইল ভার্সনের পাশাপাশি ডেস্কটপ ভার্সন রাখার জোর দাবি জানাচ্ছে। ডি.এস.ই এর ওয়েবসাইটের সমস্যা সমাধান পূর্বক মোবাইল ভার্সনের সাথে ডেস্কটপ ভার্সন চালু করার দাবি জানিয়েছে ঐক্য পরিষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments