শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিএসইর সাথে ব্যাংক নির্বাহীদের বৈঠক শুরু
spot_img
spot_img

ডিএসইর সাথে ব্যাংক নির্বাহীদের বৈঠক শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে তফসিলি ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসইর নিজস্ব ভবনে এই বৈঠক শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রায় ৩০টি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠকের আয়োজন করেছে ডিএসই।

জানা যায়, বৈঠকে অংশ নিতে ইতিমধ্যে সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউসিবি ব্যাংক, এবি ব্যাংক, পদ্মা ব্যাংকসহ অন্তত ১৫টি ব্যাংকের নির্বাহীরা উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

বিশেষ তহবিল গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রায় এক মাস হতে চললেও এ বিষয়ে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি নেই। এখন পর্যন্ত মাত্র ৭টি ব্যাংক এই তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এদের মধ্যে একটি ব্যাংকের আগে গঠন করা তহবিলের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

তহবিল গঠনের ক্ষেত্রে কোনো বাধা আছে কি-না তা জানা এবং কোন ব্যাংকের কী পরিকল্পনা আছে সে সম্পর্কে একটু আপডেট হওয়ার লক্ষ্যে আলোচিত বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

ডিএসইর চেয়ারম্যান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব ইউনুসুর রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৈঠকটির বিষয়ে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারি বলেন, বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে নমনীয় তহবিলের সুযোগ দিয়েছে। বাজার পরিস্থিতিও যথেষ্ট বিনিয়োগ অনুকূল। কিন্তু তা সত্ত্বেও বিশেষ তহবিল ব্যবহারে ব্যাংকগুলোর দিক থেকে বড় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। কিন্তু ভেতরে ভেতরে হয়তো অনেক ব্যাংকের কিছু অগ্রগতিও থেকে থাকতে পারে। ব্যাংকগুলোর প্রস্তুতির অবস্থা, তহবিল গঠনের পথে কোনো বাধা আছে কি-না, এ বিষয়ে ডিএসই কোনো সহযোগিতা করতে পারে কি-না সেসব বিষয় বোঝার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments