শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএজিএম/ইজিএম/রেকর্ডডেটডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংক এশিয়া ও মার্কেন্টাইল ব্যাংক
spot_img
spot_img

ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংক এশিয়া ও মার্কেন্টাইল ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড ঘোষণা করায় কোম্পানিগুলোর শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। কোম্পানিগুলো হলো: মার্কেন্টাইল ব্যাংক এবং ব্যাংক এশিয়া লিমিটেড।

ব্যাংক এশিয়া লিমিটেড:

কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৬৮ টাকা এবং এককভাবে ইপিএস হয়েছে ১.৬৮ টাকা। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১.৯২ টাকা এবং এককভাবে ছিল ১.৯৪ টাকা।

একই সময়ে ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.০৯ টাকা। শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২২.৯৪ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৯ এপ্রিল সকাল ১১টায় ঢাকা কনভেনশন হল, ব্যাংক এশিয়া টাওয়ার,৩২,৩৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার অনুষ্ঠিত হবে।এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।

মার্কেন্টাইল ব্যাংক:

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.০১ টাকা এককভাবে ইপিএস হয়েছে ২.৯৬ টাকা।। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩.৫৯ টাকা (রিস্টেটেড ৩.১২ টাকা)।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৯৬ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.২৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল সকাল ১১টায় এমবিএল সেন্টার,প্লট# ৮২/এ, রোড# ৮/এ, সাতমসজিদ রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

সূত্র:  ডিএসই

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments