শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিভিডেন্ড ঘোষনা ও প্রথম প্রান্তিক প্রকাশ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের
spot_img
spot_img

ডিভিডেন্ড ঘোষনা ও প্রথম প্রান্তিক প্রকাশ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, আলোচিত বছরে বছরে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫৫ পয়সা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ২৫ পয়সা। আগের বছর  ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬৩ পয়সা।

আগামী ২০ আগস্ট, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্ম তথা ভার্চুয়াল মাধ্যমে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

এদিকে, হিসাববছরের প্রথম প্রান্তিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের নিট মুনাফা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার টাকা। গত বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।

আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর প্রথমপ্রান্তিকে ইপিএস ছিল ৫৬ পয়সা।

এদিকে প্রথম প্রান্তিকে কন্টিনেন্টাল ইস্যুরেন্সের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৩ পয়সা। গত বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ১০ পয়সা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments