ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য হিসাব বছরে কোম্পানির ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। আলোচিত সময়ের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments