বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২০ রোগী হাসপাতালে
spot_img
spot_img

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২০ রোগী হাসপাতালে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  দেশের বিভিন্ন হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।শনিবার ১১ জুন স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯ জন ঢাকায় এবং একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে মোট ৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫ জন এবং ঢাকার বাইরে পাঁচজন রয়েছেন।

উল্লেখ্য, ১ জানুয়ারি ২০২২ থেকে ১০ জুন ২০২২ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৫৪৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫৭ জন। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কেউ মারা যাননি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments