
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভডেন্ড ঘোষণা করা হয়েছে। আলোচিত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ ডিভডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments