শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডোমিনেজ স্টিলের লেনদেন শুরু
spot_img
spot_img

ডোমিনেজ স্টিলের লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড লেনদেন আজ রোববার সকাল ১০টা থেকে দেশের উভয় পুঁজিবাজারে শুরু হয়েছে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে ডমিনেজ স্টিলের ট্রেডিং কোড হবে “DOMINAGE”। কোম্পানিটির ডিএসইতে কোড ১৩২৪৯। অপর বাজার সিএসইতে কোড ১৬০৪২।

এদিকে, বুধবার (২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রথম লেনদেন শুরু হয় ১৫.০০ টাকা দরে। লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫০.০০ শতাংশ। এদিন বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির মোট ৫৭৩টি শেয়ার মোট ৪ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ছিল ১০ হাজার টাকা।

এর আগে, ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অর্থ উত্তোলনের লক্ষ্যে কোম্পানিটি  আইপিওতে আবেদন গ্রহণ করে। প্রায় ২০ গুণ বেশি আবেদনে ৩০ কোটি টাকার শেয়ার পেতে ৫৮০ কোটি টাকার আবেদন জমা পড়ে। এরপর কোম্পানিটির আইপিওর লটারি অনুষ্ঠিত হয়। লটারির পর বরাদ্দ পাওয়া শেয়ার গত ২৬ নভেম্বর বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, ডমিনেজ স্টিল বিল্ডিংকে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দেয়। ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। আইপিওর অর্থদিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্টলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯ টাকা ৮১ পয়সা। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments