ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় ছিল ৫৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৩ টাকা ২৪ পয়সা। যা আগের বছরে ছিল ১৩ টাকা ৫৩ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১০ টায় কোম্পানিটির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments