রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন ব্লিঙ্কেন
spot_img
spot_img

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন ব্লিঙ্কেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ৯ আগস্ট (শুক্রবার) রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাই। সবাইকে শান্ত ও সংযত থাকতে ড. ইউনূস যে আহ্বান জানিয়েছেন, সেটায় যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

বিবৃতিতে ডেভিড ল্যামি বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তী সরকারের ওপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত ও ড. ইউনূসকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই যুক্তরাষ্ট্র ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments