মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঢাকার মঞ্চ মাতাতে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’
spot_img
spot_img

ঢাকার মঞ্চ মাতাতে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকার মঞ্চ মাতাতে আসছে পাকিস্তানের আরও এক জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। আগামী মে মাসের দুই তারিখ তারা রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়, অনেক প্রতিক্ষার পর এবার ‘সাইয়োনি’, ‘গারাজ বারাজ’সহ আরও বহু গান শোনার পালা। বাংলাদেশে আসছে পাকিস্তানের কিংবদন্তি ব্যান্ড জুনুন।

মূলত এদিন মঞ্চ মাতাবেন জুনুন ব্যান্ডের ভোকালিস্ট আলি আজমত ও তার দল। আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমানে এই দলটিই জুনুনের গান পারফর্ম করে থাকে।

এরইমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে কনসার্টের টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।

এর আগে একাধিক ব্যান্ড ও গায়ক বাংলাদেশে এসেছে। এরমধ্যে রয়েছেন আতিফ আসলাম। যিনি আর্মি স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন। এছাড়া গেল বছরের ১৫ নভেম্বর আসে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments