বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঢাকায় এসে পুলিশ সাজলেন কলকাতার কৌশানী
spot_img
spot_img

ঢাকায় এসে পুলিশ সাজলেন কলকাতার কৌশানী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গতকাল ঢাকায় এসেছেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা কৌশানী মুখার্জি। ঢাকায় এসেই পুলিশ সাজলেন এই অভিনেত্রী। তবে সবকিছু করছেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার জন্য। কারণ সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে এক ফ্লাইটে ঢাকায় পৌঁছান কৌশানী। সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এরপর একটি পাঁচতারকা হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে বিকালে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নেন কৌশানী।

গত বছর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় যুক্ত হন মাহিয়া মাহি। শুটিংয়ের প্রথম দিন একটি দৃশ্যে অভিনয়ও করেন। একদিন পর ফের কাজ শুরু করার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। কেননা এরই মধ্যে মাহি জানতে পারেন, সিনেমাটিত পরীমণির অভিনয় করার কথা ছিল। তাকে না পেয়ে মাহিকে নেওয়া হয়েছে। বিষয়টি আত্মসম্মানে আঘাত করায় সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন এই নায়িকা।

প্রসঙ্গত, ‘ডার্ক ওয়ার্ল্ড’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। এতে মাহির চরিত্র ছিল পুলিশ অফিসারের। সেই চরিত্রে দেখা যাবে কৌশানীকে। সিনেমাটিত আরো অভিনয় করছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments