ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোটবেলা থেকেই ফুটবল খেলা আমার ভীষণ প্রিয়। স্কুলজীবনে অনেক খেলেছি গ্রামের মাঠে। সেই স্মৃতি এখনও চোখে ভাসে। অগেও যেমন এই খেলাটি প্রিয় ছিল, এখনও তেমনি প্রিয় আছে। অনেক আগে থেকেই আমি আর্জেন্টিনার সাপোর্টার। মনে পড়ে, ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হলো এই দলটি। গ্রামে বিদ্যুৎ নেই চেয়ারম্যানবাড়িতে গিয়ে খেলা দেখেছি।

সাদাকালো টিভিতে দেখতাম তখন। সেই সময় থেকেই ম্যারাডোনার খেলা ওনেক পছন্দ করি এবং তার দল আজেন্টিনাকেও সমর্থন করি।
খেলা আমার কাছে বিনোদন। আমরা সবাই মিলে খেলাটাকে উপভোগ করতে চাই। কিন্তু বেশি উন্মাদনা কোনো কিছুতেই ভালো নয়। খেলাটা বিনোদন ও উপভোগের মধ্যে রাখা উচিত। এমন কিছু যেন না করি যাতে করে মানুষ খারাপ বলে। সবাই এক দল সাপোর্ট করবো না এটাও ঠিক। কিন্তু সুন্দরভাবেও সাপোর্ট করা যায়। তাই বলে তর্ক-বিতর্ক, রেষারেষি এসব ঠিক না।
এবার কে বিশ্বকাপ জিতবে, কেউ বলতে পারবো না। যেসব দল বিশ্বকাপ খেলতে আসে, তারা বাছাই পর্ব সেরে এবং ভালো খেলেই আসে। সবাই চায় সেরা খেলা উপহার দিতে। তবে আমি চাই প্রিয় দল চ্যাম্পিয়ন হোক। কিন্ত কার ভাগ্যে আছে তা তো বলা সম্ভব নয়। সেজন্য বলব, সবচেয়ে সেরা যারা খেলবে তারা বিজয়ী হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments