বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদতালিকাচ্যুত হচ্ছে ওটিসির চার কোম্পানি: অর্থ ফেরত পাবে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

তালিকাচ্যুত হচ্ছে ওটিসির চার কোম্পানি: অর্থ ফেরত পাবে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তালিকাচ্যুত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের চার কোম্পানি। এ ৪ কোম্পানি বিনিয়ে‍াগকারীদের অর্থ  ফেরত দিবে।এর জন্য একটি স্বতন্ত্র হিসাব খোলে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে দুটি বন্ডের টাকাও ফেরত দেওয়া হবে।

আজ বুধবার বিএসইসির ৭৪২তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

বিএসইসি তথ্য মতে, দোয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্তৃক ইস্যুকৃত ২টি তালিকাভুক্ত ডিবেঞ্চার ও চারটি কোম্পানির শেয়ারহোল্ডারদের টাকা ফেরত দিবে। ডিবেঞ্চার দুটি হলো বিডি জিপার ১৪ শতাংশ রেট ও বিডি জিপার ১৪ শতাংশ রেট।

কোম্পানি চারটি হলোবাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডায়িং অ্যান্ড ফিনিসিং ইন্ডাস্ট্রিজ এবং বিডি জিপার। এজন্য উভয় স্টক এক্সচেঞ্জে ১টি এসক্রো অ্যাকাউন্ট যৌথভাবে পরিচালনার মাধ্যমে ডিবেঞ্চার ও শেয়ারহোল্ডারদের অর্থ ও দাবি অভিহিত মূল্যে বা ইস্যু মূল্যে বা সমঝোতার মূল্যে পরিশোধ করা হবে।

বিডি লাগেজ ১৯৯৬ সালে পুঁজিবাজার তালিকাভুক্ত হয়েছে বিবিধ খাতের এ কোম্পানিটি। ওটিসিতে থাকা কোম্পানিটির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। মোট শেয়ারের  সংখ্যা ২০ লাখ। ১০০ টাকা ফ্যাস ভ্যালুর কোম্পানিটির ৫০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে। বাকী শেয়ারের মধ্যে ২৩ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ২৬ দশমিক ৩০ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

বিডি জিপার ১৯৯৫ সালে পুঁজিবাজার তালিকাভুক্ত হয়েছে বস্ত্র খাতের এ কোম্পানিটি। ওটিসিতে থাকা কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮ কোটি ৮০ লাখ টাকা। মোট শেয়ারের  সংখ্যা ৮ লাখ ৮০ হাজার। ১০০ টাকা ফ্যাস ভ্যালুর কোম্পানিটির ৩৪ দশমিক শূণ্য ৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে। বাকী শেয়ারের মধ্যে ৩৭ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ২৮ দশমিক ১৫ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ ১৯৯২ সালে পুঁজিবাজার তালিকাভুক্ত হয়েছে বস্ত্র খাতের এ কোম্পানিটি। ওটিসিতে থাকা কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ারের  সংখ্যা ৮ লাখ ৮০ হাজার। ১০০ টাকা ফ্যাস ভ্যালুর কোম্পানিটির ৪৩ দশমিক শূণ্য ৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে। বাকী শেয়ারের মধ্যে ২৯ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ২৭ দশমিক ৭৫ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

বাংলাদেশ ডায়িং ও ফিশিং ইন্ডাস্ট্রিজ ১৯৯৪ সালে পুঁজিবাজার তালিকাভুক্ত হয়েছে বস্ত্র খাতের এ কোম্পানিটি। ওটিসিতে থাকা কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২ কোটি । মোট শেয়ারের  সংখ্যা ১২ লাখ। ১০০ টাকা ফ্যাস ভ্যালুর কোম্পানিটির ৪০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে। বাকী শেয়ারের মধ্যে ৪১ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ১৯ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments