ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড: প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৩৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৫৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৪৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ২.৩৬ টাকা।
৩০ সেপ্টেম্বর ২০২১ অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৪.৬২ টাকা।আগের বছর একই সময়ে যা ছিল ৬০.২৮ টাকা।
ফু-ওয়াং সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেড: প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়েছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৫১ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ০.৪৭ টাকা।
৩০ সেপ্টেম্বর ২০২১ অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১.৭৮ টাকা।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) , দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) এবং তৃতীয় প্রান্তিকের( জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে: কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.৬৪) টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০.১১ টাকা আয় হয়েছিল।
সমন্বিত শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪.৩৮ টাকা ।গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯.০৬ টাকা।
এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০৪৪ টাকা।গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.০৫ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে: কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.৩২) টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে (০.০৮) টাকা।
প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস)হয়েছে (২.৯৬) টাকা। গত বছর এই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.০২ টাকা।
কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.১৩ টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮.৯৭ টাকা।
এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) হয়েছে (০.০২) টাকা।গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) ছিল (১.১৯) টাকা।
তৃতীয় প্রান্তিকে: কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকাসান ( EPS) হয়েছে (৩.৩৭) টাকা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৯ টাকা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) সমন্বিত শেয়ার প্রতি লোকসান (৬.৩৩) টাকা। গত বছরের একই সময়ে তা ০.১১ টাকা ছিল।
সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯.৮১ টাকা।গত বছরের একই সময়ে তা ১৯.০৩ টাকা ছিল।
সমাপ্ত সময় সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.৩৫ টাকা। গত বছরের একই সময়ে নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) (০.৯৪) টাকা ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments