ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানিতে স্বাধীন পরিচালক ও কোম্পানি সচিব নিয়োগ দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে জিপিএইচ ইস্পাত লিমিটেডের সেক্রেটারি হিসেবে এইচ.এম. আশরাফ-উজ-জামানকে (এফসিএ) নিয়োগ করেছেন কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
এইচ.এম. আশরাফ-উজ-জামান (এফসিএ) পহেলা মার্চ, ২০২৩ তারিখ থেকে আবু বকর সিদ্দিকের (এফসিএমএ) জায়গায় কোম্পানির ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন।
আমান ফীড লিমিটেডের সচিব হিসেবে শ্রী পার্থ প্রতিম দাসের (এফসিএস) নিয়োগ অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ৷
এদিকে জেমিনী সী ফুড লিমিটেডে একজন স্বাধীন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোঃ হেদায়েত উল্লাহ চৌধুরীকে কোম্পানির একজন স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন।
উল্লেখ্য, মোঃ হেদায়েত উল্লাহ চৌধুরী কোম্পানির স্বাধীন পরিচালক হিসেবে ০১ জানুয়ারী, ২০২৩ তারিখ থেকে নিযুক্ত হয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments