সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতিন পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
spot_img
spot_img

তিন পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির তিনজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই ‍সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এই উদ্যোক্তা পরিচালকদের মধ্যে খলিলুর রহমানের কাছে থাকা কেডিএস এক্সেসরিস লিমিটেডের মোট ৩ কোটি ১০ লাখ ৭৯ হাজার ১৯৮টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে খলিলুর রহমান পাবলিক মার্কেটে ১০ লাখ শেয়ার এবং ব্লক মার্কেটে ৪ লাখ ৭৯ হাজার ৯৬১টি শেয়ার অর্থাৎ কোম্পানির মোট ১৪ লাখ ৭৯ হাজার ৯৬১টি শেয়ার বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমার শেয়ার বিক্রি সম্পন্ন করতে পারবেন।

এস.এম. আশরাফুল আলমের কাছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মোট ৬ কোটি ৫৯ লাখ ১৬ হাজার ৭৬২টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি ১ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত জানিয়েছেন।

তিনি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি সম্পন্ন করতে পারবেন।

এছাড়াও এস. এম মাহবুবুল আলমের কাছে থাকা ওয়ালটনের ১ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত জানিয়েছেন।

এই উদ্যোক্তা পরিচালকের কাছে কোম্পানির মোট ৫ কোটি ৪০ লাখ শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে এই শেয়ার বিক্রি সম্পন্ন করতে পারবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments