মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতিন প্রান্তিকেই লোকসানে প্রিমিয়ার লিজিং
spot_img
spot_img

তিন প্রান্তিকেই লোকসানে প্রিমিয়ার লিজিং

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) , দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) এবং তৃতীয় প্রান্তিকের( জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গতকাল (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রথম প্রান্তিকে: কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে (২.৪২) টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে লোকসান ছিল (১.৬৪) টাকা।

সমন্বিত শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে (৪.৫৮) টাকা।গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪.৩৮ টাকা।

এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৩২ টাকা। গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.৪৪ টাকা।

দ্বিতীয় প্রান্তিকে: কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে (২.৯৯) টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে (১.৩২) টাকা।

প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস)হয়েছে (৫.৪০) টাকা। গত বছর এই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল (২.৯৬) টাকা।

কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে (৭.৬৫) টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩.১৩ টাকা।

এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৪৯ টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) ছিল (০.০২) টাকা।

তৃতীয় প্রান্তিকে: কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকাসান ( EPS) হয়েছে (০.৯২) টাকা। গত বছর একই সময়ে ইপিএস লোকসান হয়েছিল (৩.৩৭) টাকা।

হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে (৬.৩২) টাকা। গত বছরের একই সময়ে তা লোকসানে (৬.৩৩) টাকা ছিল।

সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য লোকসানে (৮.৫৭) টাকা। গত বছরের একই সময়ে তা ৯.৮১ টাকা ছিল।

সমাপ্ত সময়ে সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৬.১১ টাকা। গত বছরের একই সময়ে নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছিলো ৩.৩৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments