ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ট্রেক হোল্ডার কোম্পানি ক্রেষ্ট সিকিউরিটিজ , বাংকো সিকিউরিটিজ লিমিটেড এবং তামহা সিকিউরিটিজ লিমিটেডের পাওনাদারদের টাকা পরিশোধ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। ইতিমধ্যে অর্থ প্রদান কারযক্রম শুরু হয়েছে। গত ২৯ জুন থেকে ডিএসই BEFTN এর মাধ্যমে পাওনাদারদের টাকা পরিশোধ শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশেনা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেক হোল্ডার কোম্পানি ক্রেষ্ট সিকিউরিটিজ লিঃ, বাংকো সিকিউরিটিজ লিমিটেড এবং তামহা সিকিউরিটিজ লিমিটেডের যে সব বিনিয়োগকারী ১৫ মে ২০২২ তারিখের মধ্যে ডিএসইতে অভিযোগ দাখিল করেছেন তাদের নিজ নিজ বিও হিসাবে উল্লেখিত ব্যাংক হিসাবের মাধ্যমে আনুপাতিক হারে প্রাপ্য অর্থ (যাচাই বাছাই পূর্বক) প্রদানের কার্যক্রম শুরু হয়েছে৷ এরই অংশ হিসেবে গত ২৯ জুন ২০২২ তারিখ হতে BEFTN এর মাধ্যমে আজ অবধি ৪৩১ বিনিয়োগকারীকে ৪ কোটি ৭৬ লাখ টাকা প্রদান করা হয়েছে৷ ডিএসই আশা করছে যথসম্বভ দ্রুতগতিতে BEFTN এর মাধ্যমে বাকী অর্থ নিষ্পপি করা হবে৷
ডিএসই আশা করছে পর্যায়ক্রমে সকল বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করবে৷ ডিএসই সকল পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট ব্রোকারদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করছে৷ আর এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে বিষয়েও সতর্ক রয়েছে৷
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ





























Recent Comments