মঙ্গলবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতিন সাবসিডিয়ারিকে অধিগ্রহণ করবে ডরিন পাওয়ার
spot_img
spot_img

তিন সাবসিডিয়ারিকে অধিগ্রহণ করবে ডরিন পাওয়ার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড তার তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে (Subsidiary Company) অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি তিনটি হচ্ছে-চাঁদপুর পাওয়ার জেনারেশনস লিমিটেড, ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড ও ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড।

রোববার অনুষ্ঠিত ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় অধিগ্রহন সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত অধিগ্রহণ প্রক্রিয়ায় চাঁদপুর পাওয়ার জেনারেশনস লিমিটেড, ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড ও ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের সংখ্যালঘু শেয়ারহোল্ডাররের সঙ্গে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের কোনো শেয়ার বিনিময় হবে না। অর্থাৎ কোম্পানি তিনটির সংখ্যালঘু শেয়ারহোল্ডাররা ডরিন পাওয়ারের কোনো শেয়ার পাবেন না। তাদেরকে নিজ নিজ কোম্পানির শেয়ারের বিপরীতে নগদ অর্থ প্রদান করা হবে। এ কারণে অধিগ্রহণের পরও ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের মূলধন কাঠামোয় কোনো পরিবর্তন আসবে না, সহজ কথায় কোম্পানিটির পরিশোধিত মূলধন ও শেয়ার সংখ্যা বাড়বে না।

ডরিন পাওয়ারের ভাষ্য অনুসারে, একীভূতকরনের মাধ্যমে পরিচালন দক্ষতা ও মনিটরিং বাড়বে, কমবে প্রশাসনিক ও কমপ্লায়েন্স সংক্রান্ত ব্যয়। তাতে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনা বাড়বে।

একীভূতকরণের এই সিদ্ধান্ত শেয়ারহোল্ডার, কোম্পানির পাওনাদার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি এবং হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments