বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
spot_img
spot_img

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান।

শ্রমিকদের বিক্ষোভে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাঁদের সরে যেতে বলে। তাঁরা পুলিশের অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে সরছিলেন না। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। বেলা ১১টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে ধাওয়া দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাঁদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। তাই তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments