বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকতেল আবিবের আকাশে ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র
spot_img
spot_img

তেল আবিবের আকাশে ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েলের রাজধানী তেল আবিব ও অধিকৃত পশ্চিম তীরের আকাশে ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র দেখা গেছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টার দিকে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইরান থেকে সর্বোচ্চ ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এর কিছুক্ষণ পরই জর্ডানের রাজধানী আম্মানে সাইরেন বাজতে শোনা যায়। আল জাজিরা সম্প্রচারে আসার ঠিক আগে আরেকবার সাইরেন বেজে ওঠে, যা ইঙ্গিত দেয় যে ক্ষেপণাস্ত্রগুলো তখন আর জর্ডানের আকাশসীমায় নেই। পরে সেগুলোকে অধিকৃত পশ্চিম তীর ও তেল আবিবের আকাশে দেখা গেছে।

এই মুহূর্ত পর্যন্ত ক্ষেপণাস্ত্র আঘাতের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। ইসরায়েলের চিকিৎসা ও জরুরি সেবাদাতা সংস্থাগুলোও এখনো কোনো হতাহত বা আহতের তথ্য জানায়নি। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের কোনো দৃশ্যমান প্রমাণও এখনো মেলেনি।

তেল আবিব জেলার বাইরেও বিস্তীর্ণ এলাকা জুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে, যা ইঙ্গিত দেয় পরিস্থিতি কতটা বিস্তৃত।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments