
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ম্যাচে দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। আতশবাজি ফোটানো, মাঠে দর্শকের ঢুকে পড়া, বোতল নিক্ষেপের কারণে বাফুফেকে ফিফা ২০ হাজার ডলারের মতো জরিমানা করার ঘোষণাটি ম্যাচ কমিশনার সেদিন জানিয়ে গিয়েছিলেন।
কিংস অ্যারেনায় আজ এএফসি কাপে মাজিয়া স্পোর্টসের বিপক্ষে খেলবে বসুন্ধরা। বাংলাদেশ ম্যাচের তিক্ত অভিজ্ঞতা থেকে এবার দর্শকদের উদযাপনে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে কিংস কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments