ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৭ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৮.০৩ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫০ টাকা ৪০ পয়সা। যা আগের দিন ছিলো ৫৪ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটি লেনদেন শুরু করে ৫৪ টাকা ৪০ পয়সায়। কোম্পানিটি আজ ৩ লাখ ৫২ হাজার ৮৩৬টি শেয়ার ৭৭৫ বার হাতবদলের মাধ্যমে ১ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন করেছে।
এছাড়া বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ার দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৭.১৪ শতাংশ। কোম্পানিটি এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এবং স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ১১ টাকা ৬০ পয়সা বা ৬.৩৬ শতাংশ কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন টপটেন লুজার তালিকার অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- যমুনা ওয়েল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, খুলনা প্রিন্টিং, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সমরিতা, এমারল্ড অয়েল এবং সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments