ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ০৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ টাকা ৩০ পয়সা বা ৩.৮৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৩২ টাকা। এছাড়া কোম্পানিটি ১ হাজার ১০ বার হাতবদলের মাধ্যমে ২৭ লাখ ৩০ হাজার ৯৭ টি শেয়ার লেনদেন করেছে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে জিল বাংলা সুগার মিলস তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ টাকা ৭০ পয়সা বা ৫.৭৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪১ টাকা ৭০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৫.৬১ শতাংশ।
আজ দর পতনের তালিকায় আরোও রয়েছে সাফকো স্পিনিংস, সি অ্যান্ড এ টেক্সটাইল, প্রাইম ইসলামী লাইফ, মেঘনা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


































Recent Comments