ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১২ মার্চ, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে কাট্টলী টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৮.৮৭ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৮ টাকা ৫০ পায়সা। সারা দিনে এই কোম্পানি ১ হাজার ৪৮৫ বারে ২২ লাখ ৯ হাজার ৯৩২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা।
এদিকে দর পতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রেয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ।
গোল্ডেন সন লিমিটেড এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা বা ৮.৭০ শতাংশ।
এছাড়া এই তালিকায় আছে জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ, অ্যাডভেন্ট ফার্মা, মুন্নো ফেব্রিক্স, আফতাব অটোমোবাইলস, ইভিন্স টেক্সটাইল, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments