ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.২৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি সর্বশেষ ৩০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৯৩ বারে ১২ লাখ ৬১ হাজার ৭০০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৮.৮০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
স্টান্ডার্ড সিরামিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১৩ টাকা ৮০ পয়সা বা ৮.৩১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ১৫২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ই-জেনারেশন, ইস্টার্ন ক্যাবলস, ন্যাশনাল টিউবস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফোসিস, আরএসআরএম স্টিল এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments