ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৬ নভেম্বর, রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আজ শেয়ারের দর কমেছে ৭.৭০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১০৯ বারে ২ লাখ ২০ হাজার ৮২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২৮ লাখ টাকা। এবং সর্বশেষ শেয়ার দর হয়েছে ৩২১ টাকা।
এদিন তালিকার দ্বিতীয় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ার দর ৭.৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৬৩ টাকা ১০ পয়সা দরে শেয়ার লেনদেন করেছে। এবং আরএসআরএম স্টিলের শেয়ারে সর্বশেষ দর হয় ১৭ টাকা ৭০ পয়সা। কোম্পানিটির আজ শেয়ারের দর ৫.৮৫ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও তালিকায় থাকা বিবিএসের ৫.৮৩, সী পার্ল বিচের ৫.২০, কে অ্যান্ড কিউর ৪.৩৫, দি পেনিনসুলার ৪.৩৩, পেপার প্রসেসিংয়ের ৪.৩৩, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.২২ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪.০৯ শতাংশ শেয়ারের দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments