ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সাপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৩৬৪ টাকা ২০ পয়সা বা ৪৫.৬৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৪৩৪ টাকা বা ৩৬৪.২ শতাংশ দরে লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর ১ টাকা ৬০ পয়সা বা ৩.২৯ শতাংশ কমেছে। এবং ই-জেনারেশনের ১ টাকা ৮০ পয়সা বা ৩.১৪ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ লুজার তালিকায় আরোও রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, নাভানা ফার্মা, আইটিসি, জেমিনি সী ফুড, অগ্নি সিস্টেমস, ডিজিআইসি এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments