ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বিনা কারণেই অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ৯ জানুয়ারি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৫০.১০ টাকায়। আর ৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭৫.১০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
























Recent Comments