ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে জিপিএইচ ইস্পাত লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৫০ পয়সা বা ৭.৯৫ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লিব্রা ইনফিউশনস, জেমিনি সি ফুড, তমিজউদ্দিন টেক্সটাইল, সমরিতা হসপিটাল, খান ব্রাদার্স পিপি, এটলাস বাংলাদেশ এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments