ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ারের দর আজ বৃদ্ধি পেয়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির দর হয়েছে ৬ টাকা ৬০ পয়সা।
তালিকায় ২য় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৫.৬০ টাকা বা ৯.৫১ শতাংশ। কোম্পানিটি শেয়ার সর্বশেষ লেনদেন করে ১৭৯ টাকা ৬০ পয়সা।
নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানির সর্বশেষ শেয়ার দর ২৬৫ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটি ২১ টাকা ৩০ পয়সা বা ৮.৭৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়ে তালিকার ৩য় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, এম্বি ফার্মাসিউটিক্যালস, মুন্নো এগ্রো, ই-জেনারেশন, জেএমআই সিরিঞ্জস, ওয়াটা কেমিক্যালস এবং আরামিট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments