বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক
spot_img
spot_img

দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৭.৭৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৫০  পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি ৪ হাজার ৫৭৯ বারে ৯৩ লাখ ৯৯ হাজার  ১২৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৫১ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৬.৯২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৫.৫১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, তাওফিকা ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, রানার অটোমোবাইলস, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, লুব-রেফ বাংলাদেশ ও আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments