ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৫ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২০৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৬৫১ বারে ১ লাখ ৯২ হাজার ৯৭১টি শেয়ার লেনদেন করেছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচের দর বেড়েছে ১২.৫০ টাকা বা ৯.৯৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৩৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। এবং ফার ইস্ট নিটিংয়ের শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, নাহি অ্যালুমিনিয়াম, এ্যাপেক্স ফুডস, নর্দার্ণ জুট মেনুফ্যাক্চারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, সানলাইফ ইন্সুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments