ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ৫০ পয়সা বা ১০ শতাংশ।

তথ্য মতে, সোমবার ফান্ডটি সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৫৯ বারে ৯ লাখ ৩৮ হাজার ২০৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫১ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ১৯৭ বারে ১৪ লাখ ৮২ হাজার ৬৬৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, সিলভা ফার্মা, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও আইসিবি। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments