ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৮ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৬ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ৬৭ টাকা ৮০ পয়সা। কোম্পানিটি ১ হাজার ৯১০ বারে ৭ লাখ ২৮ হাজার ৫৫৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ টাকা।
এছাড়াও ইনটেক লিমিটেডের শেয়ারের দর ২ টাকা ৩০ পয়সা বা ৮.৬৯ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ারের দর ১ টাকা বা ৬.৮৪ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- ওইমেক্স ইলেকট্রোড, বাংলাদেশ অটোকারস, ইস্টার্ন হাউজিং, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ, বাটা সু কোম্পানি এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments