ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন মিডল্যান্ড ব্যাংকের ৯.২৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় এবং ওরিয়ন ইনফিউশনের ৮.৭৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও গেইনার তালিকায় মনোস্পুল পেপার, এ্যাপেক্স ফুটওয়্যার, বাংলাদেশ ল্যাম্পস, জেমিনি সি ফুড, এ্যাপেক্স ট্যানারি, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং এ্যাপেক্স স্পিনিং অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments