ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২০ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৬৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ১৭ টাকা। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দর ১ টাকা ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং এপেক্স ট্যানারি লিমিটেড ৭০ পয়সা বা ৫.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- ইস্টার্ন হাউজিং, মেঘনা ইন্স্যুরেন্স, ফার ক্যামিক্যাল, ন্যশনাল টি কোম্পানি, দেশ বন্দু, জেমিনি সী ফুড এবং বিডি থাই ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments