ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৫ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০ টাকা ২০ পয়সা। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন দর ৯ টাকা ৭০ পয়সা বা ৯.০৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং লিব্রা ইনফিউশনস লিমিটেড ৭৩ টাকা ৫০ পয়সা বা ৭.৪৯ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- বেঙ্গল উইণ্ডসর, এম্বি ফার্মাসিউটিক্যালস, ওআইমেক্ম ইলেকট্রোডস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, রেনউইক যঞ্জেশ্বর, এ্যাপেক্স স্পিনিং এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments